• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৩৬:২৫ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

জামিন পেলেন প্র‍থম আলোর সাংবাদিক শামসুজ্জামান

৩ এপ্রিল ২০২৩ বিকাল ০৩:১১:০৭

জামিন পেলেন প্র‍থম আলোর সাংবাদিক শামসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন প্র‍থম আলোর সাংবাদিক শামসুজ্জামান। বিশ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

৩ এপ্রিল সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ আদেশ দেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।

আরও পড়ুন

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালত অবমাননার ব্যাখ্যায় সময় চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

এর আগে, সকালে আদালতে এ জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৩০ মার্চ শামসুজ্জামানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এর প্রেক্ষিতে আসামী পক্ষের করা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৮:৩০