• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১৮:৪৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে: মনোরঞ্জন শীল গোপাল এমপি

১ অক্টোবর ২০২৩ সকাল ০৭:৫৯:০৯

সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে: মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গরিব-দুঃখীদের কথা ভাবেন। শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে।

তিনি বলেন, যেসব পরিবারে দুরারোগ্য রোগে আক্রান্ত তারাই বোঝেন রোগের কাছে কতটা অসহায় মানুষ। সরকারি সহায়তা পেলে চিকিৎসা ব্যয় বহন করা সহজ হয়ে যায়। আগে বহু রোগী চিকিৎসার অভাবে মারা যেত। কত পরিবার সহায় সম্বল বিক্রি করে নিঃস্ব হয়ে যেত।  বর্তমানে সে সংখ্যা অনেক কমে এসেছে।

৩০ সেপ্টেম্বর শনিবার দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০