• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:০৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউএনও মো. রবিউল আলম

২২ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:০৭:১০

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউএনও মো. রবিউল আলম

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন মো. রবিউল আলম। 
জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এক সভায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাটাগরিতে ৬টি উপজেলার মধ্যে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলমকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়। ২২ সেপ্টেম্বর শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম জানান, এই প্রাপ্তি আমাকে আরও দায়িত্বশীল করবে। কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য কিছু করতে পুরস্কৃত হয়েছি, এটা সত্যিই আনন্দের। তবে আজকের এই অর্জন পুরো পলাশবাসীর অর্জন বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, পলাশ উপজেলার শিক্ষার মানোন্নয়নে প্রতিটি বিদ্যালয়ে ভাষা চর্চা ক্লাস চালু করা হয়েছে। চলমান আছে সাংস্কৃতিক ক্লাব কার্যক্রম। শিশু শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রাত্যহিক সমাবেশ। রয়েছে খেলাধুলার ব্যবস্থা। আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এদিকে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০