• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৩০:১৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজার সাড়ে ৮ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ১

২০ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:৩৯:৩৩

মৌলভীবাজার সাড়ে ৮ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ১

মৌলভীবাজার প্রতিনিধি: র‌্যাবের অভিযানে মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

২০ সেপ্টেম্বর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, জাল নোট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ চক্রের এক সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তি কারিন্দ্র সরকার (৪৫) হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের বড় উজিরপুর গ্রামের মৃত ভানেস্বর সরকারের পুত্র।

গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত টাকাসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭