• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই শ্রাবণ ১৪৩৩ রাত ১১:০৬:১১ (28-Jul-2026)
  • - ৩৩° সে:

শ্রীমঙ্গলে চুলা কারখানা থেকে সেই অজগর সাপটি উদ্ধার

১৬ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:৩৮:০৯

শ্রীমঙ্গলে চুলা কারখানা থেকে সেই অজগর সাপটি উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়িতে ঢুকে হাসঁ মুরগি খেয়ে মানুষকে অতিষ্ট করে তুলছিল একটি অজগর সাপ। অবশেষে একটি চুলা কারখানা থেকে অজগরটিকে উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

১৬ সেপ্টেম্বর শনিবার শ্রীমঙ্গলের শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকায় বন্ধু চুলা কারখানার লোকজন অজগরটিকে দেখতে পেয়ে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের নেতৃত্বে অজগর সাপটিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে সজল দেব জানান, কয়েকদিন ধরে একটি অজগর সাপ মানুষের গৃহপালিত হাঁস মুরগি খেয়ে আসছিল। এ কারণে মানুষ অতিষ্ট হয়ে পড়েছিল। অবশেষে সেই অজগর সাপটিকে বন্ধু চুলা কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। সাপটিকে বন বিভাগ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাপটিকে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










এক মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
এক মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
২৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:১৬

Follow Us