• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৫৪:১১ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল মা-ছেলের

১১ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:২৭:২৮

সিলেটে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল মা-ছেলের

সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকার চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। ১০ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৮টার দিকে ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর ভার্ড চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালমা বেগম (৫২) ও তার ছেলে আব্দুল কাইয়ুম (৩২)। তারা ইলাশপুরস্থ একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ২৯-০৫৫) উপজেলার ইলাশপুর নামক স্থানে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

Follow Us