• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৩২:২২ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

২৭ আগস্ট ২০২৩ বিকাল ০৫:২৮:০০

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জুনায়েদ হাসান আল-আমীন (২৫) নামের ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।

২৭ আগস্ট রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ৮নং গলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ হাসান একই এলাকার সাইফুল মঞ্জিলের ভাড়াটিয়া এস এম ইদ্রিসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক মানসিক রোগের কারণে দীর্ঘদিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার ভূমিপল্লি এলাকার ইসমাইল করিমের মালিকাধীন ১০ তলা ভবনের ৮ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা এলাকাবাসী পুলিশকে ফোন দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি একটি বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। আমাদের থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামের প্রকোপ
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামের প্রকোপ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:২০


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২২:৫৭

নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:২১


বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৮:৪৯