• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪১:২৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো: দীপংকর তালুকদার

২৪ আগস্ট ২০২৩ বিকাল ০৫:০৮:৩১

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো: দীপংকর তালুকদার

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় রাজস্থলী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

সাধারণ সম্পাদক পুচিংমং মারমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার ২৯৯ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য্যনির্বাহী সংসদের সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার করে শাস্তি কার্যকর করার জোর দাবি জানিয়ে সভায় দীপংকর তালুকদার বলেন, ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। খুনিরা ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে দেশের অগ্রগতিকে স্থবির করার চেষ্টা করেছিল। কিন্তু সকল ষড়যন্ত্র বৃথা করে দিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এই দেশ অনেক আগেই বিশ্বে উন্নত দেশে পরিণত হতো। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী হিসেবে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে। এই অস্ত্র আগামী আসন্ন সংসদ নির্বাচনে ব্যবহার করবে আঞ্চলিক সংগঠনগুলো। তাই অবিলম্বে নির্বাচনের পূর্বে পার্বত্য চট্টগ্রাম হতে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল মাওলা, কাউখালীর সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অংসুইচিং মারমা বিজয়, মৌলনা নুরুল হক, আদোমং মারমা, লংবতি ত্রিপুরা প্রমুখ।  

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

অনুষ্ঠানে জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

শোকসভার পর বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় সারজা কর্তৃক অর্থায়নে মসজিদ ও মাদ্রসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:২০:১৪

ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:০১:৫০