• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:২৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গোবিন্দগঞ্জে শিশুর ছুরিকাঘাতে শিশু নিহত

২২ আগস্ট ২০২৩ দুপুর ০২:১৯:৩৩

গোবিন্দগঞ্জে শিশুর ছুরিকাঘাতে শিশু নিহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈমান আলী (৮) নামে এক শিশুর ছুরিকাঘাতে আরেক শিশু হোসেন মিয়া (৭) নিহত হয়েছে।

২১ আগস্ট সোমবার দুপুরে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে ১৯ আগস্ট শনিবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত হোসেন মিয়া উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের ময়নুল হকের ছেলে। সে শালমার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। অপরদিকে ছুরিকাঘাতকারী শিশু ঈমান আলী একই গ্রামের গোলজার রহমানের ছেলে। সে স্থানীয় মাদ্রার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, গত শনিবার সকালে তিন শিশু মিলে বাড়ির আঙ্গিনায় মোরগ লড়াই খেলছিল। খেলার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে শিশু ঈমান আলীকে ফল কাটা ছুরি দিয়ে চোখের পাশে আঘাত করলে হোসেন মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার একটি ক্লিনিকে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিশু হোসেন মিয়া মারা যায়।

তিনি আরও বলেন, নিহত হোসেন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০