• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৮:১৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

চৌহালীতে ৬০ বস্তা সরকারি চালসহ ট্রাক চালক আটক

১৯ আগস্ট ২০২৩ সকাল ০৮:৩৩:১৭

চৌহালীতে ৬০ বস্তা সরকারি চালসহ ট্রাক চালক আটক

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার রুসপী মোড় থেকে হতদরিদ্রদের জন্য বরাদ্দ স্বল্পমূল্যের ফেয়ার প্রাইজের ৬০ বস্তা চালসহ জহির মন্ডল নামের এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, সরকারি চালের বস্তা পরিবর্তন করে তা পাচার করা হচ্ছিল।  

১৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টার দিকে চৌহালী উপজেলার এনায়েতপুর থানার রুসপী বাদল মোড় নামক এলাকা থেকে চালসহ তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন থেকে ফেয়ার প্রাইজের ডিলার আব্দুল হাই এসব সরকারি চাল জেলা শহরে বিক্রির জন্য নিচ্ছিল। পরে এলাকাবাসী চালসহ ট্রাক চালককে আটক করে থানায় খবর দেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

১৮ আগস্ট শুক্রবার দুপুরে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায়  ট্রাক চালক জহির মন্ডল ও ডিলার আব্দুল হাইসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এরা সবাই শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের বাসিন্দা।

তিনি জানান, সরকারি চালের বস্তা পরিবর্তন করে কাগজ দিয়ে ঢেকে পাচার করার সময় রুপসী মোড়ে পৌঁছলে প্রথমে স্থানীয়রা ওই ট্রাক চালককে আটকে রাখে। পরে থানায় জানালে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চালের বস্তাগুলো জব্দ করে। ওই ট্রাকে ৬০টি বস্তার প্রতিটিতে ৬০ কেজিসহ মোট ৩ হাজার ৬০০ কেজি চাল ছিল।

এ প্রসঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে কোনো ডিলার যদি সরকারি চাল অবৈধভাবে পাচার বা বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে মামলা ও লাইসেন্স বাতিল করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬