• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২৩:৩১ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

রাণীনগরে গোপন বৈঠক থেকে জামায়াত নেতাসহ গ্রেফতার ২

১৭ আগস্ট ২০২৩ দুপুর ১২:১৩:৫৪

রাণীনগরে গোপন বৈঠক থেকে জামায়াত নেতাসহ গ্রেফতার ২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে গোপন বৈঠক থেকে ইউনিয়ন জামায়াতের সাবেক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 
১৬ আগস্ট বুধবার বিকালে গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে ভোর রাতে উপজেলার আবাদপুকুর বাজারের পাশে একটি বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় আটক দুইজন ছাড়াও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার উপজেলার ভান্ডারগ্রামের হয়রত আলী প্রামানিকের ছেলে পারইল ইউনিয়ন জামায়তের সাবেক সাধারণ সম্পাদক এমএ মতিন প্রামানিক (৬০) এবং একই ইউনিয়নের বিশিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জামায়াত কর্মী শহিদুল ইসলাম (৫৩)।

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নাশকতার পরিকল্পনা করার জন্য আবাদপুকুর এলাকার একটি বাগানে গোপন বৈঠক করছিল জামায়াতের নেতাকর্মীরা। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। অভিযানে জামায়াত নেতা মতিন ও কর্মী শহিদুলকে গ্রেফতার করা হয়। এ সময় আরও ২০-২৫ জন পালিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আর গ্রেফতার দুইজনকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭