• ঢাকা
  • |
  • রবিবার ৯ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩১:৪৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মান্দায় জাতীয় শোক দিবস পালন

১৫ আগস্ট ২০২৩ বিকাল ০৫:৫৭:৩৫

মান্দায় জাতীয় শোক দিবস পালন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবার মান্দা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সাধারণ সম্পাদক এডভোকেট নাহিদ মোরশেদ বাবুর সঞ্চালন সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক মোল্লা, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদ ব্রহানী সুলতান মাহমুদ গাম, জেলা আওয়ামী লীগের সদস্য লতিফ শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকী রুমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাদ্দেদ আল মারুফসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ