• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৯:৩৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের জীবন গড়ার আহবান খাদ্যমন্ত্রীর

১৪ আগস্ট ২০২৩ বিকাল ০৪:১৮:০৪

বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের জীবন গড়ার আহবান খাদ্যমন্ত্রীর

নওগাঁ প্রতিনিধি: বঙ্গবন্ধু সততা ও নিষ্ঠার অনুকরণীয় আদর্শ। তাই শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে জীবন গড়ার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

১৪ আগস্ট সোমবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে বাইসাইকেল, শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ব্যাতিত) কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অনুষ্ঠানে ৩৫টি বাইসাইকেল ও ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় খাদ্যমন্ত্রী আরও বলেন, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠাবান হতে হবে। সততা-নিষ্ঠার সাথে কাজ করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বিশ্বে আজ বাঙালি জাতি হিসাবে মাথা উঁচু করে দাড়িয়েছি। ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ড আমাদের স্বাধীনতার ওপর বড় আঘাত। সেই ধারাবাহিকতায় জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা বাঙালির ভাগ্য নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে। ইনডিমিনিটির মাধ্যমে হত্যকান্ডের বিচারের পথ রুদ্ধ করে তারা।স্বাধীনতা বিরোধীদের পুরস্কৃত আর প্রতিবাদকারীদের শাস্তি দেয়।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

মন্ত্রী বলেন, কোমলমতি শিশুরা এখন বছরের প্রথম দিনে নতুন বই পায়। মাটির ঘরের বিদ্যালয়গুলো এখন পাঁকা বিল্ডিংয়। শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়া হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

তিনি বলেন, বিএনপি দেশের কোন উন্নয়ন করেনি। আগুন সন্ত্রাস করেছে তারা। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হয়েছে । ধনী গরিব সকলকে বিনামূল্যে করোনার ভ্যাক্সিন দেয়া হয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তৌফিক রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম ও নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পরে মন্ত্রী এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৬ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০