• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:৩০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

হাওরে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ

১২ আগস্ট ২০২৩ সকাল ১০:২৫:৩৪

হাওরে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে এসে অন্তর চক্রবর্তী (৩২) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

১১ আগস্ট শুক্রবার দুপুর আড়াইটার দিকে নবনির্মিত সেনানিবাসের পশ্চিম প্রান্ত এলাকার ঘোড়াউত্রা নদীতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন।

অন্তর চক্রবর্তী ঝালকাঠি জেলার কাঠপট্টি এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি ঢাকার মহাখালীর একটি প্রাইভেট কোম্পানির হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালিন্দ্র নাথ গোলদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঘুরতে যাওয়া অন্তর চক্রবর্তীর সহকর্মী সুব্রত কুমার দে জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে ১০ জনের একটি দল কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরতে আসেন। তারা নিকলী থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে মিঠামইন অলওয়েদার সড়কে যাওয়ার পথে মিঠামইনে নবনির্মিত সেনানিবাস এলাকা পার হচ্ছিলেন। এসময় ঘোড়াউত্রা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন অন্তর চক্রবর্তী।

তিনি আরও বলেন, নৌকার গলুইয়ে বসে অন্তর বোতল দিয়ে নদী থেকে পানি নিয়ে গোসল করছিলেন। এ অবস্থায় তিনি নৌকা থেকে পড়ে যান। এসময় তাকে বাঁচানোর চেষ্টা করেন সহকর্মীরা। কিন্তু নদীতে স্রোত বেশি থাকায় তারা ব্যর্থ হন। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ও ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান চালায়।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল গিয়ে পর্যটক অন্তর চক্রবর্তীকে উদ্ধার অভিযান চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত তারা কোনো খোঁজ পাননি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০