• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৪:২৩ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

মহেশখালীতে মাদকসহ আটক ২, গাড়ি জব্দ

১১ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩০:৩৫

মহেশখালীতে মাদকসহ আটক ২, গাড়ি জব্দ

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে মাদকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের বহনকারী ১ টি নোহা গাড়ি জব্দ করা হয়।  

১০ আগস্ট বৃহস্পতিবার দিবাগত ভোররাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী সড়কে মহেশখালী থানা পুলিশের বিশেষ এক অভিযানে বিপুল পরিমান চেলাই মদসহ ২ জনকে আটক করা হয়। এ সময় একটি নোহা ব্রান্ডের গাড়ি জব্দ করা হয়।

আটক ২ জন হলেন, বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র মোজাম্মেল হক (৪৫) ও চকরিয়ার উপজেলাধীন দরবেশ কাটা এলাকার মৃত মনছুর আলমের পুত্র মোহাম্মদ শরীফ। এসময় তাদের বহনকারী গাড়িটি জব্দ করা হয়।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রনব চৌধুরি (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালিয়াতলী বাজারের কাছে একটি নোহা গাড়িকে আটক করে পুলিশ।  পরে ঐ গাড়ি তল্লাশি চালিয়ে ৫২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। জব্দ করা হয় গাড়িটি।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে একটি মামলা করেছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯