• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০২:৩৮:০০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মান্দায় অজ্ঞাত যুবকেরা মরদেহ উদ্ধার

১১ আগস্ট ২০২৩ দুপুর ০২:৩৮:২৮

মান্দায় অজ্ঞাত যুবকেরা মরদেহ উদ্ধার

নওগাঁ (পশ্চিম) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১১ আগস্ট শুক্রবার সকালে উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে শহিদ বাজার বধ্যভূমি সংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরনে ছিলো হাফ শার্ট ও লুঙ্গি।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পাকুড়িয়া গ্রামের ধান ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা নিয়ামতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান।

ঘটনাটি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঐ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us