• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৪:৫৩ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সন্তানদের পড়াশোনায় এগিয়ে নিতে বদ্ধপরিকর: মনোরঞ্জন শীল

১১ আগস্ট ২০২৩ সকাল ১১:৪৪:৩৪

সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সন্তানদের পড়াশোনায় এগিয়ে নিতে বদ্ধপরিকর: মনোরঞ্জন শীল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, এই দেশের নাগরিক সবাই এবং প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। তাই পশ্চাৎপদ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে না পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অর্জিত হবে না। আওয়ামী লীগ সরকারে আসার পরে তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং তাদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সন্তানরা এখন পড়াশোনাতেও এগিয়ে আসছে। তারা বিশেষ করে তারা যেসব কুসংস্কারে আবদ্ধ ছিল সেখান থেকে তারা বের হয়ে এসেছে।

Ad

তিনি আরও বলেন, সরলতার সুযোগে তাদের নিঃস্ব করার জন্য একটি প্রতিক্রিয়াশীল মহল তৎপর রয়েছে। তাদের সুরক্ষার জন্য আওয়ামী লীগ সরকার অবশ্যই তাদের পাশে আছে। তাদের উপর যেন পূর্বের ন্যায় নির্যাতন এবং ভুয়া দলিল দেখিয়ে তাদের জমি আত্মসাত না করা হয় সে ক্ষেত্রে সরকার যথেষ্ট ভূমিকা পালন করছে।

Ad
Ad

১০ আগস্ট বৃহস্পতিবার বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নবগত নির্বাহী অফিসার ফজলে এলাহি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম নুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৮:৫৯



ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৯


পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১২:৫৫

সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:৩৮

পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪:৫০


Follow Us