• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:৩১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১১ আগস্ট ২০২৩ সকাল ০৯:৩৬:৩৯

মুন্সীগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। এসময় উপজেলা মোড় হতে থানা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এ মামলাকে পরিকল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, প্রতিহিংসামূলক উল্লেখ করে এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি এ মিথ্যা মামলা দায়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, ৫ আগস্ট রাত ৮টার দিকে জেলার লৌহজং থানাধীন খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গুদারাঘাট এলাকায় বালু বাহী বাল্কহেড ইঞ্জিন চালিত ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলার ডুবে নারী ও শিশুসহ ৯ জন প্রাণ হারায়। এ বিষয়ে লৌহজং থানায় একটি মামলা হয়। মামলায় সিরাজদিখান থানা যুবলীগ আহ্বায়ক সদস্য জাহিদ শিকদারকে ২নং ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুকে ৩নং আসামি হিসেবে নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০