• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:২৮:২২ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

৩০০ ফিটের চেকপোস্টে হুইস্কি-সামুরাই উদ্ধার, আটক ৬

১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২০:০০

৩০০ ফিটের চেকপোস্টে হুইস্কি-সামুরাই উদ্ধার, আটক ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩ বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ট্রাফিক আইনে ১১টি যানবাহনের মালিককে জরিমানা করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট এলাকায় এ চেকপোস্ট পরিচালনা করা হয়। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

পুলিশ জানায়, তল্লাশির একপর্যায়ে একটি প্রাইভেট কার থেকে ৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এ ছাড়া একটি সামুরাই উদ্ধারের পর সংশ্লিষ্টদের আটক করা হয়। চেকপোস্টে বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রেশন ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকায় ট্রাফিক আইনে ১১টি যানবাহনের মালিকের বিরুদ্ধে জরিমানা করা হয়।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), সহকারী পুলিশ সুপার (গ সার্কেল), রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ডিবির অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩০০ ফিট এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় প্রাইভেট কার তল্লাশি করে হুইস্কি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্সসহ কাগজপত্র না থাকায় বিভিন্ন যানবাহনকে জরিমানা করা হয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টি-টোয়েন্টিতে বাটলারের ইতিহাস
টি-টোয়েন্টিতে বাটলারের ইতিহাস
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৩:৪১



ত্রিশালে ইউনাইটেড বাসের ধাক্কায় নিহত ২, আহত ১০
ত্রিশালে ইউনাইটেড বাসের ধাক্কায় নিহত ২, আহত ১০
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:১০:৪১

আজ স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
আজ স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৯:৫১