• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৩৮:৪৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকির অভিযোগ, ৪ বিএনপি নেতাসহ আটক ৬

৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:০১

পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকির অভিযোগ, ৪ বিএনপি নেতাসহ আটক ৬

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করাকে কেন্দ্র করে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির ক্যাম্পে ঢুকে সদস্যদের হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চার বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও বিজিবি সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। পরে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সদস্যরা উপজেলার আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেন। পরে সেটি স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে রাখা হয়।

ড্রেজার মেশিন জব্দের খবর পেয়ে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিজিবি ক্যাম্পে প্রবেশ করেন। এ সময় তারা জব্দ করা ড্রেজার মেশিনটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং বিজিবি সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন-বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আবু সাঈদ, সহসভাপতি মতিউর রহমান, শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি ক্যাম্পে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় ছয়জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬