• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:০২:২৯ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

রংপুরে বৃষ্টি অপেক্ষা মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫০:৪৬

রংপুরে বৃষ্টি অপেক্ষা মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রংপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে দোয়া মাহফিল, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টম্বর বুধবার দুপুরে বৃষ্টি অপেক্ষা নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে মহানগর মহিলা দলের আয়োজনে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।

এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের কর্মসূচি বাস্তবায়নে কাজ করবেন।

আরও বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের শেখ হাসিনার অন্যায়, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে দেশের মানুষ। এখন রাজনীতিতে নারীরা পিছিয়ে নেই। তারাও রাজপথের যোদ্ধা। স্বৈরাচার আন্দোলনে নারীদের ভূমিকা ছিল যোদ্ধারমত। তারা যুদ্ধে জয়ী হয়েছে।

এসময় মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক পারুল বেগম, প্রচার সম্পাদক রেহানা বেগম, ২৮ নং ওয়ার্ড সভাপতি নারগীজ আক্তারসহ মহানগর মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সড়ক দুর্ঘটনা ঠেকাতে সরকারের নতুন উদ্যোগ
সড়ক দুর্ঘটনা ঠেকাতে সরকারের নতুন উদ্যোগ
৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০৯

১০ হাজার কর্মী নেবে ওমান
১০ হাজার কর্মী নেবে ওমান
৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৭:৪৬






ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৫২