টাঙ্গাইল প্রতিনিধি: কর্মব্যস্ত সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং শারীরিক-মানসিক সুস্থতা নিশ্চিত করতে টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইল শহরের প্রিমিও প্লাজার ২য় তলায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা।
প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন মো. জুবায়ের মল্লিক বুলবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী এবং জেলা তথ্য অফিসার তাহমিনা জান্নাতসহ জেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available