• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৪৫:৪১ (30-Aug-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ১০টি ঘোড়া জবাই, মাংস নিয়ে পালাল দুর্বৃত্তরা

৩০ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:১৬

টাঙ্গাইলে ১০টি ঘোড়া জবাই, মাংস নিয়ে পালাল দুর্বৃত্তরা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। এর মধ্যে ৭টি ঘোড়ার মাংস নিয়ে গেছে এবং ৩টি জবাই করা ঘোড়া ফেলে গেছে দুর্বৃত্তরা। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

৩০ আগস্ট রোববার ভোরে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। এসময় ৭টি ঘোড়ার মাংস নিতে পারলেও তিনটি জবাই ঘোড়ার মাংস নিতে পারেনি। সকালে স্থানীয়রা তিনটি জবাই করা ঘোড়া ও ৭টি ঘোড়ার মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।

ধারণা করা হচ্ছে- অন্য জায়গা থেকে ঘোড়া নিয়ে এসে এই নির্জন পরিত্যক্ত জায়গায় জবাই করা হয়েছে। ভোর হওয়ার কারণে ৭টি ঘোড়ার মাংস নিতে পারলেও তিনটি জবাইকৃত ঘোড়ার মাংস নিতে পারেনি।

স্থানীয় বাসিন্দা মফিজ মিয়া জানান, 'বিষয়টি জানতে পেরে দেখতে এসেছি। এখানে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। এরমধ্যে ৭টির মাংস নিয়ে গেছে আর তিনটি রেখে গেছে। তারা হয়তো কোনো হোটেলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছে। এর আগেও উপজেলার নাইকানীবাড়ী ও গাজীর ভাঙ্গা এলাকায় ঘোড়া মাথা, হাড়, চামড়া ফেলে গিয়েছিল।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ‘পরিত্যক্ত একটি বাড়িতে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করেছে। ভোর হয়ে যাওয়ায় ৭টি ঘোড়ার মাংস নিয়ে তিনটি জবাই ঘোড়া ফেলে রেখে চলে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বাসাইল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘৩টি জবাইকৃত ঘোড়াসহ ৭টির মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি সেখান থেকে এনে অন্যত্র পুঁতে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






টাঙ্গাইলে পুত্রের হাতে পিতা খুন
টাঙ্গাইলে পুত্রের হাতে পিতা খুন
৩০ আগস্ট ২০২৬ বিকাল ০৫:৫৫:৫৬