• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩০:১৪ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী আটক

১৬ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৮:০২

জামালপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নুর আলম (৪০) কে আটক করেছে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

১৫ আগস্ট শনিবার সন্ধ্যায় সানন্দবাড়ি বাজার থেকে তাকে আটক করা হয়।

​আটক নুর আলম চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের হেকমত মণ্ডলের ছেলে।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

​মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে গত ৩০ জুলাই রাতে নিজ বাড়িতে ধর্ষণ করেন নুর আলম।

এঘটনায় ১৫ আগস্ট শনিবার বিকেলে ওই নারী দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সন্ধ্যায় সানন্দবাড়ী বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত নুর আলমকে আটক করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

দেওয়ানগঞ্জ থানাধীন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় অভিযোগ দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। রোববার দুপুরে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭