• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ রাত ১১:২৯:৩৫ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

মানসিক চাপ সহ্য করতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা

৭ আগস্ট ২০২৩ সকাল ০৭:৫৮:৫৮

মানসিক চাপ সহ্য করতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা: গাইবান্ধায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে কাজী রাশেদুর রহমান লিপু নামে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন। ৬ আগস্ট রোববার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি আমতলির কাজি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত প্রধান শিক্ষক কাজী রাশেদুর রহমান লিপু কাজি পাড়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি কাজি পাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের ধারণা, বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত জটিলতার কারণে সৃষ্ট মানসিক অশান্তি থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

আরও পড়ুন

সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।  

তিনি বলেন, সন্ধ্যার দিকে তাদের কাছে আত্মহত্যার খবর আসে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তাকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৮:৫২


সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৯:০৬


খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১২:৫০