• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১০:২৬ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনার হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা

২০ জুলাই ২০২৬ দুপুর ০২:৩৭:৪৮

আর্জেন্টিনার হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় প্রিয় দল আর্জেন্টিনার হারকে সহ্য করতে না পেরে সুমন হোসেন (৩০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

২০ জুলাই সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারার ১৬ দাগ এলাকার আফজাল হোসেনের ছেলে। সে পেশায় একজন গাড়িচালক। বিশ্বকাপ ফুটবল খেলায় প্রিয় দল হিসাবে সমর্থন করে আর্জেন্টিনাকে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

পারিবারিক সূত্রে জানা যায়, গতরাত ১টায় খেলা ছিলো সুমনের প্রিয় দল আর্জেন্টিনার সাথে স্পেনের, তাই বাড়ির পাশে খেলা দেখে। এ সময় সুমন প্রিয় দলের উন্মাদনায় ফেটে পড়ে। পরে প্রিয় দল আর্জেন্টিনা হেরে গেলে মনের দুঃখে বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে ভেড়ামারার থানার অফিসার ইনচার্জ জানান, আমরা খবর পেয়ে সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯