• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ রাত ১১:৪৩:২৬ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে সাইফুল হত্যা ঘটনায় আরও ৩ জন আটক

৪ আগস্ট ২০২৩ বিকাল ০৪:১৭:৫৭

কেরানীগঞ্জে সাইফুল হত্যা ঘটনায় আরও ৩ জন আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় ৩০ জুলাই রোববার দিবাগত রাতে সাইফুল ইসলাম নামে এক যুবককে কাটা চামচ দিয়ে চোখ উপড়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় আরও ৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

Ad

৪ আগস্ট শুক্রবার র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আটক ৭ আসামির দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদারীপুর থেকে সুমন ওরফে কালা সুমন (৩০) তুহিন হোসেন (৪২) এবং দক্ষিণ কেরানীগঞ্জের বয়েজ ক্লাব এলাকা থেকে খোকন মাতবর ওরফে কালা খোকনকে (৩৯) গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা পেশাদার অপরাধী এবং হত্যার পরিকল্পনার সাথে সরাসরি জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই হত্যাকান্ডের পর সিসিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় ৭ আসামীকে। পরে ১ আগস্ট তাদের রাজধানীর শাহবাগ থেকে গ্রেফতার করে র‌্যাব। আটকরা হলেন- আসামী রাজন  হোসেন (৩১), জানে আলম (৩৬), সুমন ওরফে গর্দা সুমন (২৫), লিটন হোসেন (২৬), দিপু (২৩), সরোয়ার আকন্দ (২৬) ও সজীব (২৯)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮

২ দিন বন্ধ থাকবে ব্যাংক
২ দিন বন্ধ থাকবে ব্যাংক
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:২৯


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০




Follow Us