• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ দুপুর ১২:০৫:১৫ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে জাল টাকা লেনদেনের দায়ে এক আসামিকে ১০ বছর কারাদণ্ড

১৩ জুলাই ২০২৬ রাত ০৮:১০:৪৩

টাঙ্গাইলে জাল টাকা লেনদেনের দায়ে এক আসামিকে ১০ বছর কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে জাল বা নকল টাকা লেনদেন করায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় ওয়াজ উদ্দিন নামে এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৩ জুলাই সোমবার দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান ওই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামি ওয়াজ উদ্দিন(৪৮) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুুর গ্রামের আছর উদ্দিনের ছেলে। 

টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন জানান, বিগত ২০২১ সালের ২৭ জুন সকালে ওয়াজ উদ্দিন একটি দোকানে গিয়ে চারটি স্পিড (কোমল পানীয়) কিনে দোকানদারকে এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি দেখে জাল বা নকল মনে হলে দোকানদার উপস্থিত লোকজনকে দেখান। তারাও নোটটি জাল বলে সন্দেহ করেন। সঙ্গে সঙ্গে দেলদুয়ার থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ওয়াজ উদ্দিনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে আরো চারটি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়।

এ ঘটনায় দেলদুয়ার পশ্চিম পাড়া গ্রামের দোকানদার জয়েন উদ্দিন বাদি হয়ে দেলদুয়ার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। পুলিশ প্রকাশ্য ও গোপনে তদন্ত শেষে ২০২২ সালের ২ মার্চ আসামি ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়।

টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক(জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান বিচার শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি ওয়াজ উদ্দিনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন।

জনাকীর্ণ আদালতে রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট মো. কামরুজ্জামান তরফদার (খোকন)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট
মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট
১৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৪:০৩




আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব
আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব
১৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৯:৫২