• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৩৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে ৪৪ বছর খেদমত শেষে খতিবকে রাজকীয় বিদায়

১১ জুলাই ২০২৬ দুপুর ১২:৫৫:১৯

সেনবাগে ৪৪ বছর খেদমত শেষে খতিবকে রাজকীয় বিদায়

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে টানা ৪৪ বছর খতিব ও ইমাম হিসেবে দায়িত্ব পালনের পর আলহাজ্ব মাওলানা তোফায়েল আহম্মেদ নামের এক ইমামকে ব্যতিক্রমধর্মী ও রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছে মসজিদ পরিচালনা কমিটি এবং এলাকাবাসী। প্রিয় খতিবকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মুসল্লিরা। এসময় অনেকের চোখেই ছিল অশ্রু।

১০ জুলাই শুক্রবার জুমার নামাজ ও বিদায়ী খুতবা শেষে উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর গোরকাটা পাটোয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলী হোসেন (মাস্টার) বিদায়ী খতিবের হাতে সম্মাননা হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। এ ছাড়া উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী ভালোবাসার নিদর্শন হিসেবে আতর, টুপি, ছাতা, ফুলের মালা, টাকার মালাসহ বিভিন্ন উপহার প্রদান করেন। পরে তাকে ফুল ও টাকার মালায় সজ্জিত করে একটি প্রাইভেট কারে করে নিজ বাড়ি মানিকপুরে পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জানা যায়, ১৯৮২ সালে শিক্ষকতার পাশাপাশি আলহাজ্ব মাওলানা তোফায়েল আহম্মেদ উত্তর গোরকাটা পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব এবং গোরকাটা কেন্দ্রীয় ঈদগাহের ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর দীর্ঘ ৪৪ বছর অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে ধর্মীয় দায়িত্ব পালন করেন। তিনি মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

তিনবার পবিত্র হজ পালনকারী এই বরেণ্য আলেমের দীর্ঘদিনের ধর্মীয়, সামাজিক ও নৈতিক অবদানের স্বীকৃতি হিসেবে এলাকাবাসী এই স্মরণীয় বিদায় সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০