• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৩:২১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

২ আগস্ট ২০২৩ রাত ০৯:৫৭:২৬

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিলেট প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে বাস ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহতের খবর পাওয়া গেছে। ২ আগস্ট বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজি মাহতাবপুর মৎস্য আড়ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সিরাজুল ইসলাম (৬৫)। তিনি বেসরকারি সংস্থা ইরার  নির্বাহী পরিচালক ছিলেন। এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে।

নিহত সিরাজুল ইসলাম সুনামগঞ্জ সদর থানার উকিলপাড়া গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে। আহত কারচালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজি মাহতাবপুর মৎস্য আড়ত এলাকায় আসলে সুনামগঞ্জ থেকে আসা সিরাজুল ইসলামের প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই  মৃত্যু হয় সিরাজুলের, আহত হন তার কারচালক। খবর পেয়ে জয়কলস হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনাটি নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল কবির জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭