• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:৫৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাউজানে যুবদল নেতা হত্যা, প্রধান আসামি গ্রেফতার

২১ জুন ২০২৬ বিকাল ০৩:১৭:৪৪

রাউজানে যুবদল নেতা হত্যা, প্রধান আসামি গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীতে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদ হত্যার অন্যতম মাস্টার মাইন্ড আইয়ুবকে রাঙামাটি থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউনিয়নের হাজীপাড়া এলাকার জনৈক শাহআলমের বাড়িতে রোববার ভোররাতে অভিযান পরিচালনা করে মো. আইয়ুব(৪৫)কে গ্রেফতার করে র‌্যাবের সদস্যরা।

গ্রেফতারের বিষয়টি প্রতিবেদককে মুঠোফোনে নিশ্চিত করেছে র‌্যাব-৭ কর্তৃপক্ষ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অপরদিকে রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব-পিপিএম জানিয়েছেন, একজন আসামিকে গ্রেফতার করে চট্টগ্রাম নিয়ে গেছে র‌্যাব এর টিম।

গ্রেফতার আইয়ুব রাউজানের কদলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদলপুর সমশের পাড়া এলাকার আব্দুল মোনাফ এর ছেলে।

জানা গেছে, চলতি মাসের ১৩ জুন শনিবার দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডের পর পুরো রাউজান-রাঙ্গুনিয়ার জনসাধারণের বিক্ষোভের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি ও ছায়া তদন্ত শুরু করলে সন্ত্রাসীরা গা ঢাকা দেয়।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে র‌্যাব জানতে পারে যে, হত্যাকাণ্ডের অন্যতম হোতা আইয়ুব রাঙামাটির বাঘাইছড়িতে তার নিকটাত্মীয়ের বাসায় অবস্থান করছে। তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব সদস্যরা রোববার ভোররাতে অভিযান পরিচালনা করে আইয়ুবকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মাসুদুল হক চৌধুরীকে (৪৫) হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ১৫ জুন সোমবার রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় এ হত্যা মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। রাউজান থানার মামলা নং- ১৪।

নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পিয়ারুল ইসলাম চৌধুরী স্বপনের ছোট ভাই এবং বেতাগী এলাকার সাবেক চেয়ারম্যান মৃত খালেদ চৌধুরীর ছেলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬