• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৬:৩০:৫৮ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

১৮ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:১৮

নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মদন ও কেন্দুয়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

১৮ জুন বৃহস্পতিবার সকালে মাছ ধরতে গিয়ে তারা বজ্রপাতে নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদন উপজেলার জয়পাশা গ্রামের বাসিন্দা ও ইটভাটার শ্রমিক রাজিব মিয়া (২৪) সকালে বাড়ির সামনে বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই গ্রামের সোনালী মিয়ার ছেলে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম বলেন, বজ্রপাতে আহত হয়ে রাজিব মিয়া ঘটনাস্থলেই মারা যান।

এদিকে কেন্দুয়া উপজেলার মোড়াইল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫)। একই সময় উপজেলার সান্ধিকোণা গ্রামের খালপাড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে মারা যান ডাউকী গ্রামের বাসিন্দা বেদেনা আক্তারের ছেলে আশরাফুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহত তিনজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯