• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আষাঢ় ১৪৩৩ রাত ০৩:২১:০২ (16-Jun-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১

১ জুন ২০২৬ বিকাল ০৪:২৪:২৮

পটুয়াখালীতে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক নারী (৪৭) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফোরকান হাওলাদার (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।

১ জুন সোমবার সকালে ওই নারী বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। এর আগে, গতকাল রাত ৯টায় পৌর শহরের বাদুরতলী স্লুইজ এলাকায় এ ঘটনা ঘটে। ফোরকান সম্পর্কে ওই নারীর মামাতো ভাই। 

মামলা সূত্রে জানা যায়, ওই নারীর বসত ঘরের দোতলায় বিদ্যুতের সমস্যা দেখা দিলে ইলেকট্রিশিয়ান ফোরকানকে খবর দেয়া হয়। পরে রাত ৯টার দিকে সে তাদের ঘরে গিয়ে বিদ্যুৎ সারানোর কাজ শুরু করে। এসময় ওই নারীকে ঘরে একা পেয়ে ফোরকান তার শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। তাৎক্ষিনক তার ডাকচিৎকারে পাশের গোয়াল ঘরে থাকা তার স্বামী এবং সন্তান দৌড়ে গিয়ে ফোরকানকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার মামলার আসামিকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us