• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৬:৩১:৩৪ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের আলোকবর্তিকা: ভিসি

২০ মে ২০২৬ সকাল ০৮:৫৫:১৮

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের আলোকবর্তিকা: ভিসি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে উত্তরাঞ্চলের শিক্ষা ও উন্নয়নের নতুন আলোকবর্তিকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) ড. ইসরাফিল শাহীন। তিনি বলেছেন, সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টিকে একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে।

১৯ মে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শাহীন বলেন, বর্তমান সরকারের উদ্যোগে ঠাকুরগাঁও জেলায় শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ স্থাপন, বিমানবন্দর চালুর উদ্যোগ এবং ইপিজেড গঠনের পরিকল্পনা এ অঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

আবেগঘন বক্তব্যে তিনি বলেন, ‘এই প্রভাত ঠাকুরগাঁওবাসীর জীবনের অন্ধকার ঘোচাবে। সেই সঙ্গে সমগ্র দেশেই ছড়িয়ে যাবে তিমির হননের গান।’

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও এখন একটি ‘নতুন সকালের’ দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে এ অঞ্চল, আর সেই স্বপ্ন পূরণে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, মসিউর রহমানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১০:৫১


শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১:০৪





সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০০:২২

নতুন দায়িত্ব পেলেন এ্যানি
নতুন দায়িত্ব পেলেন এ্যানি
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৫৫