• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৪:৩২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী ও স্মরণ সভা

২৬ জুলাই ২০২৩ রাত ০৯:৫৯:৫৩

মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী ও স্মরণ সভা

পটুয়াখালী  প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আনিসুর রহমান হাওলাদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৬ জুলাই বুধবার দুপুরে মির্জাগঞ্জ উপজেলার সকল সাংবাদিক সংগঠনের ব্যানারে উপজেলা পরিষদ মিলনায়তণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির আহবায়ক মো. রিয়াজ হোসেন সোহাগ জোমাদ্দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতহার উদ্দীন আহম্মেদ।

মির্জাগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মো. সিয়াম রহমান হিমেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা, সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী সরদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরাফাত হোসেন, সুবিদখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাড. মো. আবুল বাসার নাসির, মাধবখালী ইউপি চেয়ারম্যান মো. কাজী মিজানুর রহমান লাভলু, মির্জাগঞ্জ দরবার শরীফের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম ফসাল প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের  ইমাম ও খতিব মাওলানা ওবায়দুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২