• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:২১:৩৭ (23-May-2026)
  • - ৩৩° সে:

পলাশবা‌ড়ি‌তে মহাসড়‌কের উপর হাট: ঘট‌ছে দুর্ঘটনা

২৬ জুলাই ২০২৩ বিকাল ০৫:৫৬:৫৪

পলাশবা‌ড়ি‌তে মহাসড়‌কের উপর হাট: ঘট‌ছে দুর্ঘটনা

গাইবান্ধা প্রতি‌নি‌ধি : গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক ও মহাসড়কের ওপর বিভিন্ন স্থানে বসছে হাটবাজার। ফলে সেসব সড়কে সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা।  জণদুর্ভোগের কথা বিবেচনা করে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহ‌ণের দাবী জানিয়েছেন সচেতন মহল।

২৬ জুলাই বুধবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের ব্র্যাক মোড় সবজিহাটি এলাকায়  হাটে যাবার পথে ট্রাকচাপায় আ. গাফফার মিয়া (৫৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত‌্যু হ‌য়। আ. গাফফার উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও থানা সু‌ত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে বাইসাইকেলে কচু নিয়ে হাটে বিক্রি করতে আসেন আ. গাফফার। সহাসড়ক পারাপারের সময় বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চাষী আ. গাফফার নিহত হন।

ঘটনাটি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজ সরকারি অফিস খোলা
আজ সরকারি অফিস খোলা
২৩ মে ২০২৬ সকাল ১০:২৮:২৮

Follow Us