• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৫:০১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সিংড়ায় জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৩০

২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৩:২৫

সিংড়ায় জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৩০

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

২৪ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের পারিল গ্রামে সিরাজুল ও কালাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

আহতদের মধ্যে সিরাজুল গ্রুপের সিরাজুল, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল ও রায়হানসহ আরও কয়েকজন এবং কালাম গ্রুপের হাসি, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিনসহ আরও কয়েকজন রয়েছেন।

আহতদের নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০