• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৪৭:২৮ (23-Apr-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

২৩ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২১:৫৩

বকশীগঞ্জে পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুকুর থেকে বোমা সদৃশ একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।

২২ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের সাদা মিয়ার পুকুর থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। উদ্ধার বস্তুটি বর্তমানে পুকুরপাড়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এক নারী ছাগলকে ঘাস খাওয়াতে পুকুরপাড়ে গেলে পানির ধারে থাকা বস্তুটিকে লোহার টুকরো মনে করে কুড়িয়ে নিতে যান। এ সময় স্থানীয়দের নজরে বিষয়টি এলে জংধরা বস্তুটি নিয়ে কৌতূহল তৈরি হয় এবং পরে থানায় খবর দেওয়া হয়।

Ad

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে সেটি পুলিশের পাহারায় রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহারের উদ্দেশ্যে মর্টারশেলটি ওই এলাকায় আনা হয়েছিল। তবে কোনো কারণে এটি অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে মর্টারশেলটি নিরাপত্তার সঙ্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঠাকুরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৭:০২

নওগাঁয় পুষ্টি সপ্তাহ শুরু
নওগাঁয় পুষ্টি সপ্তাহ শুরু
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৪:০১


বকশীগঞ্জে পুকুর থেকে মর্টারশেল উদ্ধার
বকশীগঞ্জে পুকুর থেকে মর্টারশেল উদ্ধার
২৩ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২১:৫৩




Follow Us