• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:১৩:৫৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:৫২

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া প্রায় ১ হাজার ৫০০ লিটার পেট্রোল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাধনা ফিলিং স্টেশন নামের এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২২ এপ্রিল বুধবার দুপুরে ঘোড়াঘাট পৌরসভা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আরোপ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের নির্ধারিত নিয়ম অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রির অনুমতি না থাকলেও ফিলিং স্টেশনটি তা অমান্য করে পেট্রোল বিক্রি করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে বিক্রির রেজিস্টার খাতা পর্যালোচনা করে ফুয়েল কার্ড ছাড়া বিপুল পরিমাণ পেট্রোল বিক্রির সত্যতা পায়।

এ ঘটনায় ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আল মামুন অনিয়মের বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্ক করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন জানান, জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯