• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:০৮:১৬ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

তেলের লাইনে ১২ দিন ধরে পড়ে আছে মোটরসাইকেল, খোঁজ নেই চালকের

১৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩২:৫৯

তেলের লাইনে ১২ দিন ধরে পড়ে আছে মোটরসাইকেল, খোঁজ নেই চালকের

রংপুর ব্যুরো: দেশজুড়ে জ্বালানি তেলের সংকটের মধ্যে রংপুরেও ফিলিং স্টেশনগুলোতে দেখা দিচ্ছে নানা ধরনের ভোগান্তি ও অস্বাভাবিক ঘটনা। কখনো দীর্ঘ লাইনে অপেক্ষা, কখনো হাতাহাতি, আবার কখনো অদ্ভুত পরিস্থিতিও তৈরি হচ্ছে।

এমনই এক ঘটনা ঘটেছে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার মেসার্স ইউনিক ফিলিং স্টেশনে। তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে এক মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে উধাও রয়েছেন এর চালক। দীর্ঘ সময় পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।

Ad
Ad

১৭ এপ্রিল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, চালকবিহীন অবস্থায় ফিলিং স্টেশনে পড়ে আছে একটি মোটরসাইকেল। এটি টিভিএস কোম্পানির মেট্রো প্লাস মডেলের, যার নম্বর রংপুর মেট্রো-হ ১১-০৫৭২।

Ad

ইউনিক ট্রেডার্স ফিলিং স্টেশনের বিক্রয় কর্মী আলমগীর ইসলাম বলেন, ‘গত ৫ এপ্রিল তেল বিক্রি শুরু হলে দেখি লাইনে একটি মোটরসাইকেল রাখা, কিন্তু চালক নাই। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গাড়িটির মালিক না আসায় লাইনে সমস্যা তৈরি হয়। অন্য চালকদের অসুবিধা হওয়ায় আমরা সেটিকে সরিয়ে রাখি। গভীর রাতে পাম্প বন্ধ করে বাড়ি ফেরার সময়ও দেখি মোটরসাইকেলটি সেখানেই আছে। এমনকি পরদিন সকালেও সেখানেই ছিল মোটরসাইকেলটি। পরে আমরা পাহারাদারদের জিম্মায় রাখি গাড়িটিকে। তবে ১২ দিন পেরিয়ে গেলও কোনো মালিককে পাওয়া যাচ্ছে না।’

ফিলিং স্টেশনটির ম্যানেজার মিজানুর রহমান জানান, বিষয়টি নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন এবং বিভিন্ন মাধ্যমে মালিকের খোঁজ চালানো হচ্ছে।

রংপুর পেট্রোল পাম্প ডিলারর্স, এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মিন্টু বলেন, জেলায় চাহিদার তুলনায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় সংকট দেখা দিয়েছে। ৪৮টি পাম্পের মধ্যে প্রায় ৩০টি পাম্পই প্রতিদিন বন্ধ রাখতে হচ্ছে।

তিনি আরও বলেন, বাইরের জেলাগুলোতে সরবরাহ কম থাকায় সেখান থেকেও চালকরা রংপুরে আসছেন, ফলে চাপ আরও বেড়ে যাচ্ছে। সব পাম্পে সীমিত পরিমাণে নিয়মিত তেল সরবরাহ করা গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতো বলেও তিনি মন্তব্য করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us