• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:২৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে: এমপি গোপাল

২৩ জুলাই ২০২৩ বিকাল ০৩:০৫:৩৬

সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে: এমপি গোপাল

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। জনগণ যাতে সচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাঙ্ক্ষিত সরকারি সেবা ও সব ধরনের ন্যায্য অধিকার পায় সরকারী কর্মচারীদের সেটি নিশ্চিত করতে হবে। ২৩ জুলাই রোববার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে তখনই সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। প্রজাতন্ত্রের কর্মচারীদের কল্যানে সরকার সবসময় আন্তরিক ভূমিকা পালন করেছে। বিনিময়ে সরকারি কর্মচারীদের কাছে থেকে তিনি আন্তরিক সেবা ও দায়িত্বমীলতা প্রত্যাশা করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন প্রমূখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০