• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩২ বিকাল ০৩:৪৬:১৩ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীর চাটখিলে যুবককে পুড়িয়ে হত্যা

৬ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১০:১৮

নোয়াখালীর চাটখিলে যুবককে পুড়িয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে মো. খোকন (৩২) নামে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

৫ এপ্রিল রোববার রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোপ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত খোকন চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন।

Ad

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরে থানায় সাধারণ ডায়েরিও করা হয়। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে অন্যত্র নিয়ে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোপের মধ্যে ফেলে যায়। রোববার রাতে স্থানীয়রা ঝোপের মধ্যে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, মরদেহটি পোড়ানো মনে হচ্ছে। তবে ফরেনসিক রিপোর্ট না পেলে কিছু বলা যাচ্ছে না। তবে এটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নোয়াখালীর চাটখিলে যুবককে পুড়িয়ে হত্যা
নোয়াখালীর চাটখিলে যুবককে পুড়িয়ে হত্যা
৬ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১০:১৮


সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা
৬ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪১:০৬



Follow Us