• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:২৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৪:৪৮

কালিয়াকৈরে গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় গাছ কর্তন করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও জমির দাবিদার মো. আবুল কাশেম কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বড় কাঞ্চনপুর মৌজায় প্রায় ১.১৪ একর জমির মালিকানা নিয়ে কাশেম গং দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এর মধ্যে স্থানীয় কালাম গং জমিটি দখলের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এ বিরোধের জেরে আ. সালামসহ কয়েকজন প্রতিপক্ষ আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত গত ১৮ মার্চ ২০২৫ তারিখে মামলাটি খারিজ করে দেন।

ভুক্তভোগী আবুল কাশেম অভিযোগ করেন, মামলায় পরাজিত হওয়ার পরও প্রতিপক্ষরা জমি দখলের অপচেষ্টা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় আজ সকালে আ. সালামসহ তার সহযোগীরা প্রায় ৫০-৬০ জন লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে সেখানে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে এবং দ্রুত বাঁশের বেড়া নির্মাণ করে জমি দখলের চেষ্টা চালায়।

তিনি আরও জানান, এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের মারধরের চেষ্টা করে। 
পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ করে বিপুলসংখ্যক লোকজন জমিতে ঢুকে গাছ কাটতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের লোকজন জড়ো হয় এবং এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উপস্থিত হলে জবরদখলকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০