• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৭:০৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে মারধরের ঘটনায় বাবা নিহত ও ছেলে আহত, দুই নারী আটক

২ এপ্রিল ২০২৬ রাত ০৮:২২:৫২

বদলগাছীতে মারধরের ঘটনায় বাবা নিহত ও ছেলে আহত, দুই নারী আটক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনায় গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে পলাশ (২৮) আহত হয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে।

২ এপ্রিল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার মধ্যে উপজেলার বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত গৌরচন্দ্র উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৬–৭ বছর আগে গৌর চন্দ্র তাঁর মেয়ে রাখি রানীর বিয়ে দেন একই উপজেলার গাবনা গুদাইল গ্রামের উত্তম কুমারের সঙ্গে। বিয়ের পর থেকে রাখি শ্বশুরবাড়িতে থাকলেও তাঁর স্বামী ঢাকায় কর্মরত। অভিযোগ রয়েছে, রাখির শ্বশুর তশুরামসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করে আসছিলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ঘটনার একদিন আগে, ১ এপ্রিল বুধবার রাখিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। রাতভর তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে গৌর চন্দ্র তাঁর ছেলে পলাশসহ কয়েকজনকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে মেয়ের শ্বশুরবাড়িতে যান।

সেখানে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলাকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে রাখির শ্বশুরবাড়ির লোকজন গৌর চন্দ্র ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল নামে এক ব্যক্তি ক্রিকেট ব্যাট দিয়ে গৌর চন্দ্রের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। এ সময় পলাশও আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৪৫ মিনিটে গৌর চন্দ্রকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দুই নারীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।

বদলগাছি থানার অফিসার ইনচার্জ ওসি মো. লুৎফর রহমান জানিয়েছেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬