• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩২ রাত ০৮:১৪:৫৫ (01-Apr-2026)
  • - ৩৩° সে:

সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা

১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৪০

সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের আফছার সরদার নামে ৪৫ বছরের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দিনমজুর আফছার সরদার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজি সরদারের ছেলে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে ঘুঘুদহ গ্রামের দিনমজুর আফছার সরদারের আর্তচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে হাত পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত অবস্থায় দেখতে পায়। এমতাবস্থায় এলাকাবাসী আফসার সরদারকে মুমূর্ষ অবস্থায়  উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেছে।

Ad
Ad

নিহতের মেয়ে আমেনা খাতুন জানায়, দাঁড়িপাল্লায় ভোট করাটাই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়ায়। নির্বাচনের দিন প্রতিপক্ষরা আমার বাবার উপর হামলা চালায়, আমার বাবা আত্মরক্ষার্থে বাড়িতে পালিয়ে আসে। আমেনা খাতুনের ধারণা, দাঁড়িপাল্লার প্রতিপক্ষরা তার বাবাকে হত্যা করে।

Ad

আফছারের মা আবেদা খাতুন জানায়, আমার ছেলে সহজ-সরল। সে কাজ ছাড়া কিছু বুঝতো না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

আব্দুল করিম জানায়, আফছার সুন্দর মনের মানুষ ছিলো। এলাকায় কারো সাথে তার দ্বন্দ্ব ছিলো না। আমার মনে হয় তাকে ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে।

দিনমজুর আফছারের নৃশংস হত্যাকাণ্ডে তার পরিবারের সদস্য ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
১ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৩:৩৭

ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে রকিবুলের সাফল্য
ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে রকিবুলের সাফল্য
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৭


নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৫০

২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:০৬

টানা তিন দিন ঝড়-বজ্রবৃষ্টির আভাস
টানা তিন দিন ঝড়-বজ্রবৃষ্টির আভাস
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫৭

ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো দেশে
ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো দেশে
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৭

সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৪০


সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৩৭


Follow Us