• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৩৯:০৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে অবৈধভাবে মজুত ১৬৭১ লিটার ডিজেল জব্দ

৩১ মার্চ ২০২৬ দুপুর ০২:১৯:৫৫

ঘোড়াঘাটে অবৈধভাবে মজুত ১৬৭১ লিটার ডিজেল জব্দ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ১৬৭১ লিটার ডিজেল তেল জব্দ করা হয়েছে।

৩১ মার্চ মঙ্গলবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার আজাদমোড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন-এর নেতৃত্বে সালাম ভলকানাইজিং নামক একটি দোকান থেকে এসব তেল জব্দ করা হয়। অভিযান চলাকালে দোকানের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

জানা যায়, জব্দ ডিজেল তেলের সরকারি মূল্য এক লাখ ৬১ হাজার ৭০ টাকা। পরবর্তীতে তেলগুলো স্থানীয় ‘মেসার্স খন্দকার বদরে আরেফীন ফিলিং স্টেশন’-এ নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত তেল জব্দ করে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এ ধরনের অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রিসহ অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬