• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৪৩:২৬ (29-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অধ্যক্ষের মৃত্যু

২৯ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৬:৪২

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অধ্যক্ষের মৃত্যু

গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় শাহেদা আহমেদ নামে এক অধ্যক্ষের মৃত্যু হয়েছে।

২৯ মার্চ রোববার সকালে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়েছে।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক।

Ad

নিহত শাহেদা আহমেদ (৫০) উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মো. জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ঢাকা অক্সাব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসন মো. মাহবুবুর রহমান বলেন, ঈদের ছুটিতে বাড়িতে এসে রান্না করার সময় গত ২৫ মার্চ বুধবার সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন তিনি। রোববার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় স্কুলশিক্ষক মোতাহার খান বলেন, ঈদের ছুটিতে গ্রামের বেড়াতে আসেন তিনি। গত বুধবার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয় মুহূর্তে বিস্তারণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু খবর পেয়েছি। খোঁজ খবর নেওয়ার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের ১১ জেলায় নতুন ডিসি
দেশের ১১ জেলায় নতুন ডিসি
২৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৪:৫৩

হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
২৯ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩০:০৯










Follow Us