নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র, ওয়ান শুটার গান ও গুলিসহ ২ জন এবং ডাকাতির প্রস্তুতিকালে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
১৮ মার্চ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।


গ্রেফতাররা হলেন- মো. অন্তু (২৩), মো. সিয়াম (২১), আপন (২৩), মো. মিজানুর রহমান ওরফে শাওন (৪১), জাহিদ হাসান লেলিন (৩৭) এবং মো. জিয়াউর রহমান ওরফে রাইয়ান (৪০)।

পুলিশ জানায়, দিবাগত রাত ১টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে মসজিদ খানপুর মেইন রোড ও কিল্লারপুল এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হাসান লেলিন ও জিয়াউর রহমান রাইয়ানের বাসা থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি, ছুরি, গুলির খোসাসহ বিভিন্ন অস্ত্র ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ ঘাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি, একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্রধারী ও ডাকাত চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available