• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:০৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে সমুদ্রগামী অর্ধশতাধিক জেলে পেল নিরাপত্তা সরঞ্জাম

১৩ মার্চ ২০২৬ দুপুর ১২:৫২:৩২

রাঙ্গাবালীতে সমুদ্রগামী অর্ধশতাধিক জেলে পেল নিরাপত্তা সরঞ্জাম

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: সমুদ্রে মাছ আহরণের সময় মৎস্যজীবীরা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা এবং নানা ধরনের ঝুঁকির মুখোমুখি হন। এসব ঝুঁকি কমিয়ে সমুদ্রযাত্রাকে নিরাপদ করতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জেলেদের হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলার ৭৩টি সমুদ্রগামী মাছধরা ট্রলারে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়, যার মাধ্যমে প্রায় ৭৫০ জন মৎস্যজীবী উপকৃত হবেন। প্রতিটি জেলে ট্রলারকে ১২ ধরনের নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হয়। সরঞ্জাম বিতরণের আগে জেলেদের এসব সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার করার প্রশিক্ষণও দেওয়া হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে ফিসনেট প্রকল্পের আওতায় ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

জেলেদের মধ্যে যে সব সরঞ্জাম বিতরণ করা হয়েছে তার মধ্যে রয়েছে-লাইফ জ্যাকেট, লাইফ বয়া, সিগন্যাল লাইট, ফ্ল্যাশ লাইট, পাওয়ার ব্যাংক, রেইন কোট, গামবুট, প্রাথমিক চিকিৎসা বাক্স, প্রয়োজনীয় ওষুধ, হ্যান্ড গ্লাভস, ইঞ্জিন মেরামতের যন্ত্রপাতি এবং ১২০ লিটার ধারণক্ষমতার ময়লা সংরক্ষণ পাত্র।

এই কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থা উত্তরণের ফিসনেট প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক অনিমেষ পাল বলেন, উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীরা প্রতিনিয়ত প্রতিকূল আবহাওয়া ও দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলা করে জীবিকা নির্বাহ করেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই উদ্যোগের মাধ্যমে জেলেদের মধ্যে নিরাপদ মৎস্য আহরণে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমুদ্রে সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে বলে আশাবাদী।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

তিনি আরও বলেন, ভবিষ্যতেও উপকূলীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, নিরাপদ মৎস্য আহরণ এবং সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০