• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৩১:৫৪ (06-Mar-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে হতদরিদ্রদের মধ্যে ছাগল বিতরণ

৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৫:৫৭

বাসাইলে হতদরিদ্রদের মধ্যে ছাগল বিতরণ

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে অসহায় হতদরিদ্রদের মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

৬ মার্চ শুক্রবার সকাল ১১টায় উপজেলার ফুলকি ইউনিয়নের জশিহাটী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ২৫টি অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে দুইটি করে ৫০টি ছাগল বিতরণ করা হয়।

Ad
Ad

এসময় টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্রদের মধ্যে ছাগল বিতরণ করেন।

Ad

যুগবানী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহকারী অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপনের সঞ্চালনায় এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ উপজেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান ছাগল বিতরণ শেষে ঝিনাই নদীর ভাঙন পরিদর্শন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us